শনিবার ৭ মার্চ ২০২৬ - ১৪:১৪
শহীদ আয়াতুল্লাহ খামেনেয়ীর মুকাল্লিদদের তাঁর তাকলিদে অটল থাকার ফতোয়া দিয়েছেন শীর্ষ মার্জাগণ

শীর্ষ মার্জায়ে তাকলিদ ও ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী (রহ.)-এর মুকাল্লিদদেরকে বিশেষ অবস্থা ব্যতীত (অর্থাৎ যে সকল বিষয়ে তাঁর ফতোয়া নেই, কেবল সে বিষয় ব্যতীত) তাঁর তাকলিদ জারি রাখার নির্দেশ দিয়ে ফতোয়া দিয়েছেন শীর্ষ মারজাগণ।

হাওজা নিউজ এজেন্সি: ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ীর (রহ.) মুকাল্লিদ (অনুসারীদের) জন্য তাঁর তাকলিদের উপর অটল থাকা প্রসঙ্গে মার্জাদের ফতোয়া নিম্নরুপ:

আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী সিস্তানী (হাফি.)
আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী (কুদ্দাসা সিররুহু)-এর অনুসারীদের জন্য এবং যারা তাঁকে সর্বাধিক জ্ঞানী (আ’লাম) বলে মনে করতেন এবং তাঁর ফতোয়া অনুসরণ করতে প্রতিজ্ঞাবদ্ধ ও অঙ্গীকারবদ্ধ ছিলেন, তাদের জন্য তাঁর (ইমাম খামেনেয়ী’র) তাকলিদের উপর অটল থাকা ওয়াজিব এবং আমাদের (অন্যান্য মার্জাদের) তাকলিদ করা জায়েয নয় (অনুমতি নেই)। তবে নতুন (মাসআলা) বিষয়গুলো এর ব্যতিক্রম (অর্থাৎ নতুন মাসআলার ক্ষেত্রে অন্যান্য মার্জাদের তাকলিদ করতে পারবে)।

শহীদ আয়াতুল্লাহ খামেনেয়ীর মুকাল্লিদদের তাঁর তাকলিদে অটল থাকার নির্দেশ দিয়েছেন শীর্ষ মার্জাগণ

আয়াতুল্লাহ মাকারেম শিরাজী (হাফি.)
আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী (কুদ্দাসা সিররুহু)-এর অনুসারীদের জন্য এবং যারা তাঁকে সর্বাধিক জ্ঞানী (আ’লাম) বলে মনে করতেন, তাদের জন্য সেই সকল বিষয়ে যা তাঁর (ইমাম খামেনেয়ী’র) ফতোয়া অনুযায়ী আমল করেছেন ঐ বিষয় গুলোর জন্য তাঁর (ইমাম খামেনেয়ীর) তাকলিদের উপর অটল থাকা ওয়াজিব এবং আমাদের (অন্যান্য মার্জাদের) তাকলিদ করা জায়েয নয় (অনুমতি নেই)। তবে নতুন (মাসআলা) বিষয়গুলো এর ব্যতিক্রম।

শহীদ আয়াতুল্লাহ খামেনেয়ীর মুকাল্লিদদের তাঁর তাকলিদে অটল থাকার নির্দেশ দিয়েছেন শীর্ষ মার্জাগণ

আয়াতুল্লাহ নূরী হামেদানী (হাফি.)
আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী (কুদ্দাসা সিররুহু)-এর অনুসারীদের জন্য এবং যারা তাঁকে সর্বাধিক জ্ঞানী (আ’লাম) বলে মনে করতেন এবং কোন কোন বিষয়ে তাঁর ফতোয়া অনুযায়ী আমল করেছেন, তাদের জন্য সমস্ত বিষয়ে তাঁর (ইমাম খামেনেয়ীর) তাকলিদের উপর অটল থাকা ওয়াজিব এবং আমাদের (অন্যান্য মার্জাদের) তাকলিদ করা জায়েয নয় (অনুমতি নেই)। তবে নতুন (মাসআলা) বিষয়গুলো এর ব্যতিক্রম (অর্থাৎ নতুন মাসআলার ক্ষেত্রে অন্যান্য মার্জাদের তাকলিদ করতে পারবে)।

শহীদ আয়াতুল্লাহ খামেনেয়ীর মুকাল্লিদদের তাঁর তাকলিদে অটল থাকার নির্দেশ দিয়েছেন শীর্ষ মার্জাগণ

আয়াতুল্লাহ শুবাইরী যানজানী (হাফি.)
আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী (কুদ্দাসা সিররুহু)-এর অনুসারীদের জন্য এবং যারা তাঁকে সর্বাধিক জ্ঞানী (আ'লাম) বলে মনে করতেন অথবা সমান জ্ঞানের অধিকারী মনে করতেন, যদিও কোন কোন বিষয়ে আমল করেছেন, তাদের জন্য সমস্ত বিষয়ে তাঁর (ইমাম খামেনেয়ীর) ফতোয়ার উপর অটল থাকা আবশ্যক এবং আমাদের (অন্যান্য মার্জাদের) তাকলিদ করা জায়েয নয় (অনুমতি নেই)। তবে নতুন (মাসআলা) বিষয়গুলো এর ব্যতিক্রম।

শহীদ আয়াতুল্লাহ খামেনেয়ীর মুকাল্লিদদের তাঁর তাকলিদে অটল থাকার নির্দেশ দিয়েছেন শীর্ষ মার্জাগণ

আয়াতুল্লাহ জাওয়াদী আমুলি (হাফি.)
আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী (কুদ্দাসা সিররুহু)-এর অনুসারীদের জন্য এবং যারা তাঁকে সর্বাধিক জ্ঞানী (আ’লাম) বলে মনে করতেন, তাদের জন্য তাঁর (ইমাম খামেনেয়ীর) তাকলিদের উপর অটল থাকা সতর্কতামূলক (এহতিয়াতান) ওয়াজিব এবং আমাদের (অন্যান্য মার্জাদের) তাকলিদ করা জায়েয নয় (অনুমতি নেই)। তবে নতুন বিষয়গুলো (মাসআলা) এর ব্যতিক্রম।

শহীদ আয়াতুল্লাহ খামেনেয়ীর মুকাল্লিদদের তাঁর তাকলিদে অটল থাকার নির্দেশ দিয়েছেন শীর্ষ মার্জাগণ

আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানী (হাফি.)
আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী (কুদ্দাসা সিররুহু)-এর অনুসারীদের জন্য এবং যারা তাঁকে সর্বাধিক জ্ঞানী (আ’লাম) বলে মনে করতেন, এমনকি সেই সকল মুকাল্লিকদের জন্যেও যাদের দায়িত্ব ছিল তাঁর (ইমাম খামেনেয়ীর) তাকলিদ করা, তাদের জন্য তাঁর (ইমাম খামেনেয়ীর) ফতোয়া অনুযায়ী আমল করা ওয়াজিব এবং আমাদের (অন্যান্য মার্জাদের) তাকলিদ করা জায়েয নয় (অনুমতি নেই)। তবে নতুন (মাসআলা) বিষয়গুলো এর ব্যতিক্রম। যদিও বা মুকাল্লিদ তাঁর (ইমাম খামেনেয়ীর) জীবদ্দশায় তাঁর ফতোয়ার উপর আমল করার উদ্যেশ্যে প্রতিশ্রুতিবদ্ধ ছিল বা ছিল না বা তাঁর ফতোয়ার উপর আমল করেছে বা করেনি বা তাঁর ফতোয়া চর্চা করেছে বা করেনি!

শহীদ আয়াতুল্লাহ খামেনেয়ীর মুকাল্লিদদের তাঁর তাকলিদে অটল থাকার নির্দেশ দিয়েছেন শীর্ষ মার্জাগণ

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha